ধানমন্ডি-গুলশান-বনানীর লেক দ্রুত পরিষ্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

ধানমন্ডি ও গুলশান-বনানীর লেকগুলো দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করে আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের দুই প্রশাসক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, ধানমন্ডি লেক পরিষ্কার করে লেকের পাড় দখলমুক্ত করে ওয়াকওয়ে করা হবে।

লেকে নজরুল মঞ্চ করা হবে এবং লেকের পাশে দুয়েকটি রেস্তোরাঁ ছাড়া বাকিগুলো সরিয়ে ফেলা হবে। আর উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানান, বর্জ্য ব্যবস্থাপনা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, আরও উন্নয়ন ঘটানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে ডেঙ্গু যাতে মোকাবিলা করা যায় এ নিয়ে সার্বক্ষণিক তৎপরতার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেআর