গণভোটের কথা বলে সরকার নতুন সংকটের দিকে যাচ্ছে: গোলাম পরওয়ার

গোলাম পরওয়ার
দেশে এখন
0

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে নতুন সংকটের দিকে যাচ্ছে বর্তমান সরকার। জনগণ এর জবাব দিবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটকে উপেক্ষা করে জাতির সঙ্গে প্রতারণা করছে বিএনপি।

গণভোটের গণরায় না মানা বিএনপির প্রথম ভুল উল্লেখ করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশের চলমান অবস্থায় আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নেই। জনগণ এরই মধ্যে সরকারের ওপর আস্থা হারাতে শুরু করেছে।’

এর আগে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনুষ্ঠানে যোগ দিয়ে মেধাবীদের পুরস্কার বিতরণ করে তাদের দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান মিয়া গোলাম পরওয়ার।

জেআর