ব্যক্তির অপরাধ বিচার না করেই বিরোধীদল রেমিট্যান্স শাটডাউন করতে চায়: রিজভী

বক্তব্য রেখেছেন রুহুল কবির রিজভী
দেশে এখন
1

মেজর আখতারুজ্জামানের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ব্যক্তির অপরাধ বিচার না করেই বিরোধীদল রেমিট্যান্স শাটডাউন করতে চায়। বিদেশের রেমিট্যান্স দিয়ে দেশের স্বার্থ রক্ষা হয়। বিরোধীদলের এমন কার্যক্রম দেশের স্বার্থবিরোধী।’

আজ (শুক্রবার, ৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আয়োজিত জিয়া স্মৃতি পাঠাগারের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় রিজভী আরও বলেন, ‘বিরোধীদল কখনোই দেশের স্বার্থে রাজনীতি করেনি, তারা রাজনীতি করেছে দলের স্বার্থে। মেজর আখতারুজ্জামান আগামীদিনে এমন কাজ করবে, যাতে বিরোধীদল তাকে দল থেকে বহিস্কার করতে বাধ্য হবে। এয়ারপোর্টের প্রচলিত আইন না মানার কারণেই তাকে আটক করা হয়েছে।’

একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ‘বিরোধীরা লংমার্চ করেছে, কারণ তারা চায় না এই সরকার নিরবচ্ছিন্নভাবে দেশ পরিচালনা করুক।’

আরও পড়ুন:

প্রশাসক আরও বলেন, ‘বিগত ১৭ বছরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা বুদ্ধিবৃত্তিক বিকাশের চর্চা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিলো।’

বিরোধীদলকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘তারেক রহমানের সরকার পরিচালনার দায়িত্বে থাকলে বিরোধীদলের রাজনৈতিক গ্রহণযোগ্যতা থাকবে না এদেশে।’

রচনা প্রতিযোগিতায় সাড়ে ৭ হাজারের বেশি হাতে লেখা রচনা জমা পড়েছিলো। প্রতিযোগিতার ১ম পুরস্কার হিসেবে বইসহ ১৫ হাজার টাকা, ২য় পুরস্কার বইসহ ১০ হাজার টাকা এবং ৩য় পুরস্কার বইসহ ৫ হাজার টাকা প্রতিযোগিদের হাতে তুলে দেয়া হয়েছে।

এসএইচ