স্থানীয় নির্বাচনে সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রতিমন্ত্রী শাহে আলম ব্রিফিং করেছেন
দেশে এখন
1

স্থানীয় সরকার নির্বাচনে বিন্দুমাত্র কলঙ্ক কাঁধে নিতে সরকার রাজি নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আশ্বস্ত করেন, সব প্রার্থীর জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে।

আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে গ্রাম পুলিশ সমাবেশ আয়োজনের প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে এসব নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়া হয়েছে। জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে না পরলে তার জবাব দেবে ইসি।

আরও পড়ুন: নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

মীর শাহে আলম আরও জানান, আগমী ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মেলার মাঠের গ্রাম পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া সারা দেশ থেকে প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশ সমাবেশে যোগ দেবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

এসএইচ