বিরোধীদল ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে: শাহে আলম

মীর শাহে আলম
দেশে এখন
0

বিরোধীদল কোনো ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ২০ বছর ধরে গ্যাসের নতুন কূপ খনন করা হয়নি। কিন্তু বর্তমান সরকার ৫২টি কূপ খননের উদ্যোগ নিয়েছে। এছাড়া বরিশাল ও ভোলার মধ্যে গ্যাসের সংযোগ স্থাপনের প্রকল্পও হাতে নিয়েছে সরকার।’

তিনি বলেন, ‘এসডিজি বাস্তবায়নে কৃষি খাত সম্প্রসারণের বিকল্প নেই। তাই কৃষকদের নানা সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি গবেষকদেরও বেতন ভাতা বাড়ানো হবে।’

এসময় লংমার্চ বা আন্দোলন না করে সরকারকে পরামর্শ দিতে বিরোধীদলের প্রতি আহ্বান জানান তিনি।

এসএস