ঢামেকে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন
দেশে এখন
0

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অব্যবস্থাপনা, চিকিৎসকদের গাফিলতি ও দালালের দৌরাত্বসহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) দুপুরে হাসপাতালটিতে অভিযান শেষে এ তথ্য জানান দুদক চেয়ারম্যান এ. কে. এম. আসাদুজ্জামান।

দুদক চেয়ারম্যান জানান, হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক না থাকায় সেবা পাচ্ছে না রোগীরা, ইমার্জেন্সিতে ডাক্তার আছে কি না, সেটিও বোঝার উপায় নেই সাধারণ রোগীদের। এছাড়া বেশ কিছু অবহেলার চিত্র রয়েছে।

এসময় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শোকজ করতে বলা হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে দুদক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বাস দেন দুদক চেয়ারম্যান।

এদিকে অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করে ঢাকা মেডিকেলের পরিচালক দাবি করেন, রোগীর আধিক্য বেশি থাকায় সেবা পেতে কিছুটা বিলম্ব হলেও অব্যবস্থাপনার অভিযোগ সত্য নয়।

এসএইচ