আজ (শুক্রবার, ৬ নভেম্বর) বেলা ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমার ফ্যামেলি কার্ড কৃষক কার্ড এ কারণে দিচ্ছি যাতে করে মানুষের সক্ষমতা তৈরি হয়। এই সরকার উদ্যোক্তা তৈরীর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের আয় বৃদ্ধি করার জন্য কাজ করছে।’
আরও পড়ুন:
স্কাউটিং খুবি গুরুত্বপূর্ণ জানিয়ে মন্ত্রী বলেন, ‘সমাজের তরুণরা যদি স্কাউটিং শিশুকাল থেকেই শিখে শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠে তাহলেই তার জীবনটা স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে। সেই সঙ্গে সমাজের নানান অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদেরকে রক্ষা করতে পাড়বে। তাই তরুণ সমাজকে মাদক থেকে দূরে নিয়ে আসতে হলে স্কাউটিং এর বিকল্প নেই।’
এসময় ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক, রাষ্ট্রপতির এপিএস আব্দুল আউয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





