জায়নবাদ থেকে দূরে তরুণ ইহুদিরা; চাপে ইসরাইলের আন্তর্জাতিক অবস্থান

ইসরাইলের স্থানীয়রা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে তরুণ ইহুদিরা জায়নবাদ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। সঙ্গে বাড়ছে ইসরাইলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতাও। এমন শঙ্কার মধ্যে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন ইয়াশার পার্টির গাদি আইজেনকট। এতে ইসরাইলে নতুন কোনো বাস্তবতার সূচনা হবে কি? রাজনৈতিক বিশ্লেষকের ধারণা, আইজেনকোটের সম্ভাব্য কিছু পদক্ষেপ ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে আনবে বেশ বড় পরিবর্তন। তবে নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনে তার সামনে রয়েছে কিছু বড় চ্যালেঞ্জও।

সম্প্রতি এক বক্তব্যে ইয়াশা পার্টির নেতা গাদি আইজেনকট দাবি করেন, এক কঠিন-সংকটময় জরুরি অবস্থার মধ্যে ইসরাইল। বর্তমানে ইসরাইলি গণতন্ত্রের নাজুকতম মুহূর্ত চলছে। তার যুক্তি, একাধিক রণাঙ্গনে যুদ্ধ চলমান। মিত্র ও প্রতিপক্ষের কাছে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত।

এরকম পরিস্থিতিতে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ, নতুন সরকার গঠনে নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকটকে ৬১ সংসদ সদস্যের সমর্থন আদায় করতে হবে।

বিশ্লেষকরা বলছেন, ইসরাইলি নির্বাচনের এ ফলাফলকে দু’ভাবে দেখা যায়। প্রথমত- নেতানিয়াহু সরকারের পরাজয় হিসেবে। দ্বিতীয়ত, এ অঞ্চলে যুদ্ধের পাশাপাশি ইসরাইলের অভিন্ন কূটনৈতিক নীতি ব্যবহারের পক্ষে বিপুল জনসমর্থন হিসেবে।

ইসরাইলের গণতন্ত্রের প্রেক্ষাপট বিশ্বের অনেক দেশ থেকেই আলাদা। ইসরাইলি ইহুদি সমাজ বরাবরই গভীরভাবে বিভক্ত। তাদের পক্ষে একক স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা, একক অর্থনৈতিক পরিকল্পনা, নির্দিষ্ট আঞ্চলিক -বৈশ্বিক কৌশল টিকিয়ে রাখা অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে তরুণ ইহুদিরা জায়নবাদ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, সঙ্গে বাড়ছে ইসরাইলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতাও।

আরও পড়ুন:

এরকম অবস্থায় প্রশ্ন উঠেছে, আইজেনকট ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হলে তার পরবর্তী পদক্ষেপগুলো এ পরিস্থিতির কতটা পরিবর্তন আনবে? রাজনৈতিক অঙ্গনেই বা নতুন কোনো বাস্তবতার সূচনা হবে কি?

বলা হচ্ছে—দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় পদক্ষেপ হিসেবে নেসেটের বর্তমান স্পিকারকে সরিয়ে নিজেদের স্পিকার বসানোর চেষ্টা করবে আইজেনকট। যাতে পার্লামেন্টের ওপর নেতানিয়াহু সরকারের নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল করা যায়।

এদিকে আইজেনকট সাফ জানিয়েছেন, বর্তমান স্পিকারকে না সরানো পর্যন্ত নতুন সরকারের শপথ গ্রহণ করবেন না। আইন অনুযায়ী, সরকার গঠনের কথা প্রেসিডেন্টকে জানানোর পর স্পিকারের হাতে ভোট আয়োজনের জন্য ৭ দিন সময় থাকে। বর্তমান স্পিকার নেতানিয়াহুর লিকুদ পার্টির হওয়ায় তিনি এই সময়ের অপব্যবহার করে নেতানিয়াহুকে দল ভাঙানোর বা চাপ সৃষ্টির সুযোগ দিতে পারেন বলে আশঙ্কা। ফলে স্পিকার বদলানোকে প্রথম অগ্রাধিকার দিচ্ছে তারা।

২০২৩ সালে তেল-আবিবে হামাসের হামলার প্রশাসনিক ও নিরাপত্তা ব্যর্থতা খতিয়ে দেখতে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেয়া হবে। আসতে পারে জিম্মিদের নিরাপত্তা ও যুদ্ধনীতির বড় পরিবর্তন। গাজা উপত্যকায় ‘পূর্ণ বিজয়’ অসম্ভব বলে তিনি আগেই মত দিয়েছেন। ফলে হামাসের হাতে বন্দী ইসরাইলি জিম্মিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যুদ্ধ কৌশল পুনর্বিন্যাস করার পদক্ষেপ নিতে পারেন আইজেনকট।

পাশাপাশি আল্ট্রা-অর্থোডক্স বা অতি-রক্ষণশীলদের বিকল্প বেসামরিক সেবার আওতায় আনার প্রস্তাব দিয়েছেন আইজেনকট। যাতে সমাজের বিভিন্ন স্তরে দায়িত্বের ভারসাম্য আসে।

এসএস