আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে, অনলাইন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠকে এ আহবান জানান তিনি।
তিনি বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল, কন্টেন্ট ক্রিয়েটরসহ সার্বিকভাবে অনলাইনে নীতিমালা করার পরিকল্পনা রয়েছে সরকারের।’
এসময় তিনি, প্রতিষ্ঠানগুলোতে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে যোগ্যতা অনুযায়ী লোকবল-সাংবাদিক নিয়োগের আহ্বানও জানান।
এর আগে আলোচনায় সংগঠনটির নেতারা, নিবন্ধিত ও সচল অনলাইন নিউজ পোর্টাল গুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন।





