আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সংরক্ষিত নারী আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য নুরুন নেসা সিদ্দিকার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে ও প্রতিযোগিতামূলক শর্ত সংযোজন করে “বাংলাদেশ অফশোর মডেল পিএসসি-২০২৬” চূড়ান্ত করা হয়েছে।’
আরও পড়ুন:
এসময় মন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনি ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অভ্যন্তরীণ গ্যাস ও খনিজ সম্পদের অনুসন্ধান এবং উত্তোলন জোরদারের উদ্যোগ নিয়েছে।’
মন্ত্রী জানান, নতুন উৎপাদন বণ্টন চুক্তির আওতায় সমুদ্রসীমার ২৬টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের জন্য গত ২৪ মে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ।
নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, আমদানি নির্ভরতা কমানো এবং শিল্প ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলেও জানান জ্বালানিমন্ত্রী।





