আজ (শনিবার, ১৪ নভেম্বর) প্রবাসীকল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে এ ৭০ জনকে মনোনীত করা হয়। আগামীকাল (রোববার, ১৫ নভেম্বর) সকাল ৯টায় তাদের সাক্ষাৎকার নেয়া হবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, এর আগে ৪ হাজার ২৯টি আবেদন থেকে লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছিলো। তবে অনেকে সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় নতুন করে এ ৭০ জনকে মনোনয়ন দেয়া হয়েছে।
এসময় নিয়োগ প্রক্রিয়ায় অনৈতিক লেনদেনের অভিযোগ পেলে জড়িত উভয়পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন তিনি।





