ভারত থেকে ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন এমপি মাহমুদা মিতু

এমপি মাহমুদা মিতু
দেশে এখন
0

ভারত থেকে হুমকিযুক্ত কল পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পর্ষদ সদস্য ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক ডা. মাহমুদা মিতু। যেখানে বিকৃতভাবে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও থানায় জীবননাশের আশঙ্কায় অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের এসব জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘যখন থেকে ককটেল বিস্ফোরণ করা শুরু হয়েছে তখন থেকেই এ ধরনের হুমকি দেয়া হচ্ছে। কিন্তু, এই মুহূর্তে হুমকির মাত্রা আরও বেড়েছে।’

এই হুমকিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা বলে মন্তব্য করেন। একজন সংসদ সদস্যকে হুমকি দেয়ার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে তলব করবে কি না এ বিষয়ে প্রশ্ন করেন তিনি।

পাশাপাশি দিল্লির উসকানিতে দেশে অরাজকতা চলছে উল্লেখ করে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানান তিনি।

এফএস