সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে একত্রে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
পাশাপাশি, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া,উভয় পক্ষই ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দুই দেশের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্ব নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।





