ভারতের নির্দেশেই আ.লীগ দেশে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস করছে: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ
রাজনীতি
দেশে এখন
0

ভারতের নির্দেশেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আধিপত্যবাদের মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় ভারত।’

আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে এনসিপি মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, ‘৫ আগস্টই আওয়ামী লীগের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, দলটির রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ এখন কনটেন্ট ক্রিয়েটরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’

শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত বলেও মন্তব্য করেন হাসনাত। এসময় দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন করার জোর দাবি করেন হাসনাত আবদুল্লাহ।

আর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে।’

এফএস