আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দেশের সরকারি মালিকানাধীন অধিকাংশ কলকারখানার কার্যকাল শেষ হয়ে এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এসব কারখানা পুনরায় চালু ও সচল করতে বেসরকারি খাতে নতুন বিনিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।’
আরও পড়ুন:
আমদানি-রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ কম। তবে এ ব্যবধান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমদানি বাড়ানোর চেয়ে দেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সামগ্রিক ট্রেড ভলিউম বাড়ানোই বেশি গুরুত্বপূর্ণ।’
এসময় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।





