আড়াই বছর পর মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, প্রথম দফায় যাচ্ছে ১১২ জন

প্রবাসী শ্রমিক
প্রবাস
দেশে এখন
0

প্রায় আড়াই বছর পর আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) থেকে বাংলাদেশি কর্মী নেয়া শুরু করবে মালয়েশিয়া। সন্ধ্যায় প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপর প্রাথমিকভাবে বিনাখরচে প্রথমে ১১২ কর্মী কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন।

নিয়োগ সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও কর্মী শোষণের অভিযোগে বারবার বন্ধ হওয়া, মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে যাত্রা শুরু হতে যাচ্ছে।

ধাপে ধাপে শূন্য অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। বিমানের বাণিজ্যিক ফ্লাইটে কর্মীরা মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন। বিমানভাড়া ও অভিবাসনসংশ্লিষ্ট অন্যান্য ব্যয়সহ সব খরচ বহন করবে মালয়েশীয় নিয়োগকারী প্রতিষ্ঠানটি।

২০২২-২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেয়া হয়। তবে ১০১টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের বিরুদ্ধে অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায়, দুর্নীতি ও কর্মী শোষণের অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুনে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।

এসএস