পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী

বক্তব্য রেখেছেন রুহুল কবির রিজভী
রাজনীতি
0

ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, বিএনপির লোক মারা গেলেও কারও ওপর গুলি না চালিয়ে গণতান্ত্রিক আচরণ করেছে সরকার।

আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) নবগঠিত কেন্দ্রীয় শ্রমিক দলের কমিটি নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরস্থ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বলেছেন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে, যে দেশের লোক লুঙ্গি পড়ে স্টেইনগান হাতে দেশ স্বাধীন করেছে সে দেশ দখল করা এত সহজ নয়।’

তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের ৩৬ শতাংশ মজুরি বৃদ্ধি করা হয়েছে যা ভারত পাকিস্তানের চেয়ে বেশি।’

এসএস