ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। একমাত্র গ্যারান্টি শীত আসবে। এইটা বোধহয় নিশ্চিতভাবে আসতেছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার কথা বলে লাভ নেই, আসবে না ডিসেম্বরে। ডিসেম্বর হয়ে যাবে, শেখ হাসিনা আসবে না। তিনি টেররিস্ট। টেররিস্টের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তাকে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা আন্ডার স্ট্রিক্ট সারভেইল্যান্স তাকে আনা হবে। এটাই একমাত্র উপায়।’
‘তার লুটেরা পরিবার, লুটেরা দল, সন্ত্রাসীদের কোনো স্থান আর নাই বাংলাদেশে। বাংলাদেশের মানুষ পরিষ্কার অবস্থান নিয়েছে টেররিস্টদের বিরুদ্ধে,’ যোগ করেন তিনি।
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রীদের ‘বাংলাদেশ দখল’ বিষয়ক বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব জায়গার রাজনীতিতে কিছু পাগল থাকে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। সেটা হলো শেখ হাসিনা যদি বাংলাদেশের কোনো মিশনে যায়, তাহলে সেক্ষেত্রে সেখানে গ্রেপ্তার হবেন।’
‘শেখ হাসিনা ভারতের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে’ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ইটস বিকাম ভেরি ইরিটেটিভ প্রবলেম। হাসিনা ইজ ইরিটেটিং। তারাও (ভারত) বোঝে এখন।’





