সফল খামারি হিসেবে স্বর্ণপদক পেলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বর্ণপদক নিচ্ছেন আরিফুল হক চৌধুরী
দেশে এখন
0

দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় গড়ে তোলা আফসা হক ডেইরি ফার্মের মাধ্যমে তিনি এই অর্জন করেন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সেরা খামারির সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন আরিফুল হক চৌধুরী।

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত তার প্রতিষ্ঠিত আফসা হক ডেইরি ফার্ম দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে অবদান রেখে আসছে। গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন গবাদিপশু নিয়ে এই খামার গড়ে তোলা হয়েছে। খামার পরিচালনায় অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ে সেরা খামারির সম্মাননা পেলেন তিনি।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিফুল হক চৌধুরী দেশের খামারিদের বাস্তব সমস্যা ও সম্ভাবনার বিষয়টিও তুলে ধরেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে খামারিদের জন্য প্রণোদনা ও সরকারি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

সংশ্লিষ্টদের আশা, সিলেটের একজন উদ্যোক্তার খামার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মধ্যেও নতুন উৎসাহ তৈরি হবে।

এএম