শূন্য ক্ষুধা অর্জনে কাজ করছে সরকার: ডা. জুবাইদা

ডা. জুবাইদা রহমান
দেশে এখন
0

শূন্য ক্ষুধা অর্জনে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। বলেন, পুষ্টি চাহিদা মেটাতে এখন ৩১ লক্ষ শিক্ষার্থী মিড ডে পাচ্ছে, পর্যায়ক্রমে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী মিড ডে মিল পাবে।

আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদারহমান বলেন, ‘জাতিসংঘের জরিপ অনুযায়ী, দেশের ৬৪ জেলায় ৫০৩ উপজেলায় পুষ্টিহীনতায় খর্বতার শিকার ৫ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু।’

বিশ্বের দরবারে দেশের রান্না ছড়িয়ে দেয়ার আহ্বান জানান ডা. জোবায়দা রহমান।

জেআর