অর্থনীতি ভঙ্গুর করতে সারা দেশে ষড়যন্ত্র চলছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান
দেশে এখন
0

জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বসে নেই উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, গার্মেন্টস খাতে আন্দোলন দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ। শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই এই ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘মাওলানা ভাসানীর জীবন ও সংগ্রাম’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, যারা পালিয়ে গেছে তারাও বসে নেই। তারা আবার জ্বালাও-পোড়াও করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করার চেষ্টা করছে। এখন গোপালগঞ্জ ষড়যন্ত্র চলছে, যা সারা দেশে ছড়িয়ে পড়ছে। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে শুধু মজুরি বৃদ্ধির আন্দোলন নয় উল্লেখ করে তিনি বলেন, এই ষড়যন্ত্র দেশের অর্থনীতিকে ভঙ্গুর করার জন্যই।

বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্র থেকে তুলে আনার যে যাত্রা তারেক রহমান শুরু করেছেন, তা ব্যাহত করতে তৎপর সব দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আহমেদ আযম খান।

এএম