ইটভাটা কমিয়ে ব্লক উৎপাদন বাড়াতে সাত বছরের পরিকল্পনা সরকারের: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
দেশে এখন
0

পরিবেশ দূষণ রোধে ইটভাটা কমিয়ে পরিবেশবান্ধব ব্লক উৎপাদন বাড়াতে সরকার সাত বছরের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আজ (শনিবার, ২৮ নভেম্বর) রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের (আইআরসি) গ্রিন স্টার্টআপ গ্রান্ট বিতরণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সবুজ অর্থনীতিতে রূপান্তর ত্বরান্বিত করতে সরকার, বেসরকারি খাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করা প্রয়োজন। এ সময় তিনি বর্জ্য ব্যবস্থাপনায় সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা বা ইপিআর কাঠামো কার্যকর করা এবং গ্রিন স্টার্টআপে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে নির্বাচিত ১০টি গ্রিন স্টার্টআপকে ৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকার অনুদান ও সনদপত্র বিতরণ করা হয়। ইউএনডিপি বাংলাদেশ ও দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, শিক্ষাবিদ, বেসরকারি খাতের নেতৃবৃন্দ ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন।

এএম