আজ (রোববার, ২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, ‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগাররা দেশে অবস্থানরত আওয়ামী লীগারদের বিপদে ফেলছেন।’
এসময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস। ভোটের মাধ্যমে সরকারকে ক্ষমতায় আসতে হয়। আবার ক্ষমতায় আসতে হলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করা প্রয়োজন।’





