আজ (রোববার, ২৯ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, পদ্মা সেতুর ওপারের অরাজকতা শান্তিপূর্ণভাবে সামলানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এটাকে দুর্বলতা মনে করছেন শেখ হাসিনা।
তিনি আরও বলেন, যারা বাংলাদেশকে দিল্লির ক্রীতদাস বানাতে চায়, তাদের সঙ্গে বিএনপির মিলবে না। আদালতের দণ্ড বাস্তবায়নের জন্য আইনগতভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার।





