বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
দেশে এখন
0

বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে এবং দেশের মানুষ ভালো থাকুক তা অনেকে চায় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের সব নাগরিক ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকলে উন্নয়নের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। আজ (রোববার, ২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে এবং এ খাতে আত্মনির্ভরশীলতা অর্জনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের নানা উদ্যোগ রয়েছে। এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে ভ্যাকসিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার কাজ করছে।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, কৃষক কার্ডের আওতায় সব খামারিকে নিয়ে আসা হবে। এর মাধ্যমে কম দামে বিদ্যুৎসহ নানা ঋণ সুবিধা পাবেন প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট খামারিরা।

এএম