সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত নামানোর নির্দেশ

সতর্কতা সংকেত
পরিবেশ ও জলবায়ু , আবহাওয়ার খবর
দেশে এখন
0

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শনিবার, ২১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল (রোববার) সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে পড়ায় এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আর কোনো আশঙ্কা না থাকায় দেশের এই চারটি সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল।

এএইচ