গতকাল (শুক্রবার, ২০ মার্চ) জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনির স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শোকজ পাওয়া দুই নেতা হলেন কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী এবং কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন। তাদের সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে তাদের বিরুদ্ধে সরকারি চালের অর্থ আত্মসাৎ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, ‘শোকজ নোটিশ পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দেবেন তিনি।’
জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, ‘বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দলের স্বচ্ছতা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হলে বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’





