স্বাধীন বিচার বিভাগ নিয়ে পোস্টের কারণে বিচারকদের শোকজ সম্পূর্ণ বেআইনি: শিশির মনির

ময়মনসিংহ
জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির
এখন জনপদে
রাজনীতি
0

স্বাধীন বিচার বিভাগ নিয়ে ফেসবুক পোস্টের কারণে বিচারকদের শোকজ করা সম্পূর্ণ বেআইনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। আজ (বুধবার, ৮ এপ্রিল) ময়মনসিংহে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নতুন আইনজীবীদের বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, ‘স্বাধীন বিচার বিভাগ নিয়ে ফেসবুক পোস্টের কারণে বিচারকদের শোকজ করা সম্পূর্ণ বেআইনি। স্বাধীন বিচার বিভাগ নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের আদেশ প্রকাশের পর শোকজের আইন অটো বাতিল হয়ে গেছে। তা পন্ডিতরা জানে না।’

আরও পড়ুন:

বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনটির ময়মনসিংহ শাখার আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট আমানুল্লাহ বাদল, জেলা জামায়াত আমির আব্দুল করিম, মহানগর জামায়াত আমির কামরুল হাসান এমরুল প্রমুখ।

পরে নবীন আইনজীবীদের হাতে ক্রেস্ট, টাই এবং নারী আইনজীবীদের স্কার্ফ তুলে দেন অতিথিরা।

এসএস