বিরোধীদল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে: পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার
রাজনীতি
0

বিরোধীদল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকার দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। ক্ষমতায় আসার দুই মাসের মাথায় সব জায়গায় দখল বাণিজ্য শুরু করেছে।

আজ (বুধবার, ২২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনমতের আইনী ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতে জনমত গঠনের অংশ হিসেবে ‘গণভোটের রায় বাস্তবায়নে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন:

গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ নিয়ে সরকার বিরোধীদের উপর দায় চাপিয়ে দেশকে কতৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়।’

একই অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন জুলাই সনদ বাস্তবায়ন না করে থামবে না বিরোধীরা। প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এসএইচ