মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান
রাজনীতি
0

দেশের বাজার অস্থিতিশীল থাকার পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এসব সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।’

আজ (মঙ্গলবার, ১২ মে) সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

জামায়াত আমির জানান, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। এসময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বানও জানান তিনি।

বিরোধীদলীয় নেতা জানান, জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধীদল সোচ্চার থাকবে।

এসএইচ