জামায়াত মবের রাজনীতি করে না: গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার
রাজনীতি
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী মবের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বুধবার, ২০ মে) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ মহানগরীর সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি।

এসময় শিশু রামিশার হত্যাকাণ্ড বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ বলে জানান নেতারা। এছাড়া সরকার অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে প্রতিনিয়ত এ ধরনের নারী ও শিশু নির্যাতন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন ঢাকা দক্ষিণ মহানগরীর নেতারা।

আরও পড়ুন:

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে সর্বমন্ত্রী আখ্যা দিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আপনার উচিত শিশু রামিশার পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাওয়া।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী মবের রাজনীতি করে না। বিএনপি সব ব্যর্থতা চাপানো জন্য পেছনে লোকদের ওপর দোষ দেয়ার চেষ্টা করে। পরে দৃশ্যমান বিচারের দাবিতে পল্টন থেকে বিজয়নগর পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়।’

এসএস