বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
রাজনীতি
1

পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে ভয়াবহ পরিণতি হবে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া মব কালচার তৈরি করে একটি দলের বটবাহিনী গণতন্ত্রবিনাশী কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ (সোমবার, ১ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালকদের উদ্যোগে আয়োজিত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য বিতরণী কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন:

রিজভী জানান, বেকার নয় বরং কর্মসংস্থান তৈরি করে বিএনপি সরকার। এসময় মতপ্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানোর নিন্দা জানান রিজভী।

এদিকে অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম জানান, ঢাকা শহরে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই রিকশা, ভ্যান, অটোচালকদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে।

এসএইচ