দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের উদ্বেগ

ডা. শফিকুর রহমান
রাজনীতি
0

সম্প্রতি ঘটে যাওয়া গাইবান্ধা ও লক্ষীপুরের ঘটনা উল্লেখ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও নিজ মন্ত্রণালয়ের ব্যাপারে তিনি উদাসীন।

আজ (শুক্রবার, ২৬ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সূরা সদস্যদের নিয়ে দিনব্যাপী বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, ‘সরকার ৭০ ভাগ জনগণের দেয়া গণভোটের রায় অগ্রাহ্য করেছে। বিরোধীদল হিসেবে জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে এ দাবি আদায় করবে।’

আরও পড়ুন:

শাসন ব্যবস্থায় একচেটিয়া ক্ষমতার অবসান ঘটিয়ে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির কঠোর সমালোচনা করে জামায়াত আমির দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় তিনি সরকারের ভালো উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন। তবে গণবিরোধী কিছু করা হলে এক চুল পরিমাণও ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির।

এসএস