সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল

সাতক্ষীরা
অভিযানে অংশ নেয়া যৌথ বাহিনীর সদস্যরা ও জেলা প্রশাসন
এখন জনপদে
0

সাতক্ষীরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে টহল অভিযান ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকা এবং সাতক্ষীরা পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে এ টহল ও নজরদারি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু। এসময় সহকারী কমিশনার মো. তাওহীদুল হাসান, সুশান্ত চন্দ্র সেন, কনোজ দেওয়ান, মো. আবিদ আল আজিজ ও সুবর্ণ মোহন ভাওয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এ ধরনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাতক্ষীরার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এসএইচ