আজ (বুধবার, ৭ আক্টোবর) রাজধানীর পলাশীতে আগ্রাসন বিরোধী আটস্তম্ভের পাদদেশ শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনভাবেই ছাড় দেয়া হবে না। গঙ্গা চুক্তির ন্যাজ্য হিস্যা আদায়ের পাশাপাশি তিস্তাসহ সকল নদীর পানি বন্টন প্রক্রিয়া নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ যেন সমান অংশীদারিত্ব পায় সেটি নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এসময়, আবরার ফাহাদের হত্যার বিচারের রায় কার্যকর করার দাবি জানান নাহিদ। সরকারের সমালোচনা করে এনসিপির আহবায়ক বলেন, ‘বাংলাদেশ গত সাত মাসে কি অর্জন করতে পেরেছে জনগণের কাছে তা পরিষ্কার নয়। অবিলম্বে বাংলাদেশের জনগণের সামনে এটা পরিষ্কার করতে হবে।’





