আজ (শনিবার, ১০ অক্টোবর) দৈনিক বাংলা মোড়ে ৯০ এর গণআন্দোলনে শহিদ জিহাদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
আমান উল্লাহ বলেন, ‘১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতনের পর গণতন্ত্র উদ্ধার হলেও আওয়ামী লীগ আবারও স্বৈরাচার হয়ে ফিরে এলো। শতশত গুম খুনের পর চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানে আবারো রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে হয়েছে। এভাবে আর রক্ত দেয়া যাবে না।’
১৯৯০ সালে খালেদা জিয়ার ডাকে শচিবালয় ঘেরাও কর্মসূচিতে মিছিলকে লক্ষ করে এরশাদ সরকারে প্রশাসন গুলি চালায় বলে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘সেদিন দ্বৈনিক বাংলা মোড়ে গুলিবিদ্ধ হলে শহিদ হন জিহাদ। স্বৈরাচার এরশাদের পতনে শহিদ জিহাদ ছিলেন পথ প্রদর্শক।’





