আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) বিকেলে কারওয়ান বাজারে ৪ দফা দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
বিরোধীদল ও সাংবাদিকদের ওপর বিএনপি দমন পীড়ন করছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।
এসময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগের দাবিও জানান এনসিপি আহ্বায়ক।
এদিকে চার দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয় এনসিপির আজকের এ কর্মসূচি থেকে।





