উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্য সফল হবে না বলেও হুশিয়ারী দেন তিনি। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পার্শবর্তী দেশের উসকানিতে পরিকল্পিতভাবে কৃত্তিম সংকট তৈরী করার জন্য শিল্পখাতে এই পরিস্থিতি তৈরী করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলেও জানান তিনি। পতিত শক্তি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা শক্ত হাতে প্রতিহত করবে বলেও জানান বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।





