আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘দেশে এতো সুবিধা বঞ্চিত মানুষের সংখ্যার পিছে কোনো কোনো সময় আমলাদের দায়ী করা হলেও মূলত এ সংকটের পেছনে আমরা রাজনীতিবিদরা দায়ী।’
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাজনীতি ঠিক করলে দেশেও ঠিক হয়ে যাবে। দলে পদ পাওয়ার পর সুবিধা বঞ্চিত মানুষদের কথা চিন্তা না করে আমরা রাজনীতবিদরা কিভাবে সুবিধা আদায় করব সে নিয়ে চিন্তিত থাকি।’





