আ.লীগের অরাজকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি: রিজভী

রুহুল কবির রিজভী
দেশে এখন
1

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি বিএনপি মাঠে থেকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিশৃঙ্খলা করে তারা কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি সফল হতে পারবেনা বলেও জানান তিনি।

আজ (রোববার, ১৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। তারা দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।’

আরও পড়ুন:

গার্মেন্টস শিল্পেও ফ্যাসিবাদী শক্তি অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কোনো ধরণের অপচেষ্টা সফল হবে না।’

এসময় নবগঠিত উত্তর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জানান, দলকে এগিয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থাকবে উত্তর বিএনপি। সকল অরাজকতা রুখে দিতেও প্রস্তুত বলে জানান তারা।

এফএস