আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) জামায়াতের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দলটি জানায়, সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এছাড়াও মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে থাকবেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
পোস্টে জানানো হয়, ঢাকা ত্যাগ করার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানাবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন বলেও এ পোস্টে উল্লেখ করা হয়েছে।





