শিরোপা জেতার লক্ষ্যে সাফ মিশন শুরু করলেও সেমিফাইনালেই থেমেছে বাংলাদেশের যাত্রা। ঘরের মাঠে স্বপ্নভঙ্গে হতাশ দেশের আপামর সমর্থকবৃন্দ। ব্যতিক্রম নন জাতীয় দলের হেড কোচ থমাস ডুলিও।
এখন টিভির মুখোমুখি হয়ে নিজের হতাশা লুকাননি ডুলি। সেমিফাইনালে বাংলাদেশের হারের পেছনে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন তিনি।
এবারের স্কোয়াড নিয়ে বাংলাদেশের সাফের ফাইনালে খেলা উচিত ছিল বলে বিশ্বাস করেন ডুলি। তার মতে, দল ভালো খেললেও গুরুত্বপূর্ণ সময়ে একটি ভুলেই ঘটে সর্বনাশ।
আরেকবার সেমিফাইনালে ফিরে গেলেও পরিকল্পনায় বদল আনতেন না ডুলি। তবে ক্ষেত্র বিশেষে জাতীয় দলের তারকা হামজাকে একটু অন্যভাবে খেলানোর ভাবনাও ছিল বলে জানিয়েছেন এই কোচ।
ব্যর্থ সাফ মিশন থেকে পাওয়া শিক্ষা ও অভিজ্ঞতা জাতীয় দলের ভবিষ্যৎ পারফরম্যান্সে আরো উন্নতি আনবে বলে বিশ্বাস ডুলির।





