আজ (শুক্রবার, ২০ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের আল ফালাহ মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয় মাসে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো গড়িমসি মেনে নিবে না জামায়াত। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবের বাহিরে রাখতে হবে।’
অন্যদিকে ঢাকার প্রত্যেকটি ওয়ার্ডে ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ঢাকা উত্তর। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে ১০০ দিনের কর্মসূচি।





