পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার মিল নেই: রিজভী

বক্তব্য রেখেছেন রুহুল কবির রিজভী
রাজনীতি
1

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি যারা ক্রীতদাস, অন্যের পদতলে; তাদের যে চিন্তা, তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই।

আজ (শনিবার, ২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি র‍্যালির উদ্বোধন করে এমন মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অতীতে রক্ষীবাহিনীকে ব্যবহার করে বিরোধী মত দমন করা হয়েছিলো বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

পরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল র‍্যালি বের হয়। নয়াপল্টন থেকে শুরু হয়ে র‍্যালিটি বিজয়নগর হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এসএইচ