আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের জেআর কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর রচিত গ্রন্থ ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা তিস্তার পানির জন্য দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এ তিস্তার পানির ব্যাপারে এখন পর্যন্ত কোনো সুরহা দিতে পারেনি। অথচ আন্তর্জাতিক আইনে আছে, প্রয়োজন মতো পানি দিতে হবে। ভারত সেই পানি দেইনি, বরং এটা নিয়ে যখন কথাবার্তা হয়েছে তখন বিভিন্ন ভাবে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষারোপ করে এড়িয়ে গেছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ভারত থেকে যে পানির হিস্যা যেটা, যদি আমরা তা সঠিকভাবে পেতাম, তাহলে তিস্তা এভাবে মরে যায় না। তিস্তার মহাপরিকল্পনার বিষয়ে আমাদের পার্টিতে আলোচনা হয়েছে। আমরা মনে করি মহাপরিকল্পনার মধ্যে নিয়ে তিস্তাকে বাঁচাতে হবে।’
এসময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





