সাভারে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জামাদি

সাভারে গোছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
এখন জনপদে , সংসদ নির্বাচন
রাজনীতি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভারের কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জামাদি। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সাভার থানা রোডের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ভোটের সরঞ্জামাদি দেয়া শুরু হয়েছে।

সরঞ্জামাদির মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও নির্বাচনি কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন।

আরও পড়ুন:

গাড়িতে করে এসব সরঞ্জামাদি কেন্দ্রে নিয়ে যাচ্ছেন আনসার ভিডিপির সদস্য ও পুলিশ। সন্ধ্যার মধ্যেই সবকটি কেন্দ্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন তারা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচন উপলক্ষে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সম্ভাব্য নাশকতা এড়াতে সাভারে প্রধান সড়কগুলোতে সেনাসদস্যদের টহল দেখা গেছে। পাশাপাশি ভোট কেন্দ্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা মহড়া দিচ্ছে।

ইএ