এখনই ভোটের পরিবেশ নিয়ে কথা বলার সুযোগ নেই: ফয়জুল করীম

কথা বলছেন ফয়জুল করীম
সংসদ নির্বাচন
রাজনীতি
0

ফলের আগে ভোটের পরিবেশ কেমন তা নিয়ে কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

বরিশাল-৫ আসনের প্রার্থী বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে অস্বাভাবিক কিছু মনে হয়নি। তবে আমি বারবার বলেছি, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট ভালো হয়েছে, নাকি খারাপ হয়েছে আমি তা বলতে চাই না। অনেক সময়ই দেখা যায় বাইরে পরিবেশ ভালো দেখা গেলেও ভিতরে অন্যকিছু ঘটে। অনেক সময় ভালো দেখা গেলেও ফলাফল ভিন্ন খাতে চলে যায়।’

আরও পড়ুন:

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে শহরের রূপাতলী হাউজিং সেন্টার ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

ফয়জুল করীম বলেন, ‘মানুষ দীর্ঘদিন ধরে চাতক পাখির মত যেভাবে ভোট দিতে চেয়েছিলেন তা যেন দিতে পারেন, সেটি প্রশাসন যেন নিশ্চিত করেন। বিভিন্ন জায়গায় গতকাল নানা অঘটন ঘটেছে, আজ আমরা এমন কোনো অঘটন দেখতে চাই না। জনগণ কাউকে ভোট দেবে, আর কেউ তা অন্যভাবে গণনা করে অন্যভাবে ফলাফল ঘোষণা করবে, আমরা এটি চাই না। জনগণ যাকে ভোট দেবে সেই যেন নির্বাচিত হয়, ইঞ্জিনিয়ারিং যেন না হয়।’

এনএইচ