বগুড়া-৬ আসন: প্রথমবারের মতো এমপি নির্বাচিত তারেক রহমান

তারেক রহমান
সংসদ নির্বাচন
রাজনীতি
0

জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

এবারই তার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। এ আসনে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন:

বগুড়া-৬ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬, আর নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ,ক্লিক করুন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল: বগুড়া-৬ (সদর)
প্রার্থীর নাম দল / প্রতীক প্রাপ্ত ভোট
তারেক রহমান (বিজয়ী) বিএনপি (ধানের শীষ) ২,১৬,২৮৪
মো. আবিদুর রহমান জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) ৯৭,৬২৬

ভোটার বিন্যাস: বগুড়া-৬ সংসদীয় এলাকা
পুরুষ ভোটার নারী ভোটার মোট ভোটার
২,২২,৭৯৬ জন ২,৩১,২৩৭ জন ৪,৫৪,০৪৩ জন

এসএইচ