চাপের মুখে বিসিবি: দ্বন্দ্ব ভুলে কাজের আহ্বান বোর্ড পরিচালক বাবুর

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুল কামাল বাবু
এখন মাঠে
0

মাঠ এবং মাঠের বাইরের নানা চাপে বিসিবি, বিষয়টি স্বীকারও করেছেন বোর্ড পরিচালক মোখছেদুল কামাল বাবু। চাপ স্বীকার করে নিলেও দ্বন্দ্ব বিভেদ ভুলে ক্রিকেটের স্বার্থে সকলের কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে ভবিষ্যতে আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের ফেরা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।

আগামীকাল (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে মিরপুরে বসতে যাচ্ছে বিসিবি পরিচালকদের বোর্ড সভা। ঘরোয়া লিগগুলো সময়মতো আয়োজিত না হওয়া, বোর্ডের নির্বাচন নিয়ে তদন্ত, একের পর এক পরিচালকের পদত্যাগ, সেই সঙ্গে ঘরের মাঠে একাধিক পরাশক্তিকে সামলে ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেয়ার চাপ।

সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছে বিসিবি। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) নিজেদের চাপে পড়ার বিষয়টা অকপটেই শিকার করে নিলেন বিসিবির নতুন মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুল কামাল বাবু।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুল কামাল বাবু বলেন, ‘বিসিবি ক্রিকেট ও ক্রিক্রেটারের হ্যাঁ কিছুটা চাপ তো আছেই। এট খেলাগুলো যতটা স্মুথ ও ভালো হবে সেটা আমাদের দেশের জন্য ভালো আর লিগ না হওয়াটা কী কোনো ক্লাবের জন্য ভালো?’

বোর্ডের সঙ্গে দূরত্ব বাড়ছে ক্লাব ও সংগঠকদের। যার ফলেই বারবার পেছাচ্ছে ঘরোয়া টুর্নামেন্টগুলো। তবে দ্বন্দ্ব বিভেদকে পাশে রেখে মাঠে ক্রিকেটটা চালু রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুল কামাল বাবু বলেন, ‘যেহেতু এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি তাই এটা নিয়ে বিতর্ক ও সমালোচনা বা আলোচনা থাকতেই পারে। কিন্তু সেটা যেন কোনোভাবে আমাদের ক্রিকেট ক্ষতিগ্রস্ত না করে। বিসিবি কিন্তু চাচ্ছে যেন সব প্রিমিয়ার লিগগুলোই হোক এবং আমরা কিন্তু সে চেষ্টাও করেছি প্রত্যেকটা ক্লাবের সঙ্গে বসার জন্য। আমি আবারও ক্লাবগুলোকে আহ্বান জানাবো সমালোচনা বা বিতর্ক চলুক কিন্তু যেন ক্রিকেট বন্ধ না হোক।’

এছাড়াও আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া নিয়ে টুর্নামেন্টটির চেয়ারম্যানের অনুতপ্ত হওয়ার ব্যাপারটিকে সাধুবাদ জানান বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান। আশা করছেন, সম্পর্কের উন্নয়নের মধ্যে দিয়ে ফের আইপিএলে দেখা যাবে বাংলাদেশের খেলোয়াড়দের।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুল কামাল বাবু বলেন, ‘তাদের অনুভূতি আমরা সাধুবাদ জানাই কারণ খেলাকে শুধু খেলা হিসেবে দেখা উচিত এখনো কোনো পলিটিক্যাল ইস্যুকে টেনে আনা উচিত না। আমি মনে করি এর মাধ্যমে আইপিএলে আমাদের খেলোয়ারের খেলার আবারো সুযোগ হবে।’

এছাড়া আগামীকাল (শনিবার, ৪ এপ্রিল) বিসিবি বৈঠক থেকে নারী বিপিএল এবং প্রিমিয়ার লিগ ইস্যুতেও সিদ্ধান্তও আসতে পারে বলে আভাস দিয়েছেন মোখছেদুল বাবু।

এএম