আগ্রহী দর্শকদের টিকিট সংগ্রহ করতে হবে বিসিবির নির্ধারিত অফিশিয়াল ওয়েবসাইট থেকে। বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে গ্যালারিগুলোর টিকিটের মূল্য।
আরও পড়ুন:
গ্র্যান্ড স্ট্যান্ড বসে দেখতে খরচ করতে হবে ২৫০০ টাকা। ১৫০০ টাকায় ইন্টারন্যাশনাল গ্যালারি ও ৬০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউসের টিকিট।
সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হচ্ছে টিকিট বিক্রি। আগামী ১৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যা প্রথমে বিকেল ৩টায় শুরুর কথা থাকলেও, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন সময় বেলা ১১টা থেকে শুরু হবে।





